চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ

সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলতে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক পরিচালিত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা বুধবার (১০জুন) দুপুরে ১৪ বিজিবির কড়িয়া প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 

বিজিবির কড়িয়া ও ভূটিয়াপাড়া বিওপি এলাকায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১০৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে আরও ১৬ জন প্রশিক্ষণ নিচ্ছেন।

অনুষ্ঠানে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশফিয়া তাসরিন, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিজিবি সদস্যবৃন্দসহ শিক্ষার্থী ও সুধীজনরা। 

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এবং কড়িয়া বিওপি ও ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রদান করা হয়। 

১৪ বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকার মানবসম্পদ উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর