যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত

দেশচিত্র
পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন-প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে ইয়েস ও এসিজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা, সানোয়ার হোসেন, শামসুল আলম, লিটন সরকার'সহ সনাকের সদস্যবৃন্দ।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন মধুপুর সনাক, ইয়েস ও এসিজির সদস্য, কারিতাসের কর্মকর্তক ও মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।

মানববন্ধন ও আলোচনা সভা পরিচালনা করেন টিআইবি’র সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টিআইবি’র পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি সচেতন নই। জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ সময় তিনি টিআইবিসহ সকল সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার শেষে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Tag
আরও খবর