‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ‘জাম্বুরাছড়া’ গ্রামের ৬ নং ওয়ার্ডের বেহাল সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৪ জন) দুপুরে জাম্বুরাছড়া স্কুলের সামনে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। । 

গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাওলানা সাজিদুর রহমান রাফির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, গ্রামের নাসিরুদ্দিন সাদী, বিলাল আহমদ মাহমুদী, মুফতি আনোয়ার হুসাইন, নিপু দেবর্মা, আশিশ বুনার্জী, নুমান আহমদ সাদীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিন্দুরখাঁন ইউনিয়নের ‘জাম্বুরাছড়া’ গ্রামের শতবছরেও উন্নয়ন-অগ্রগতির ছোঁয়া লাগেনি। একের পর এক সরকার বদল হলেও সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামবাসীর রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সেবার উন্নয়ন হয়নি। বিশেষ করে দীর্ঘদিন ধরে ৬ নং ওয়ার্ডের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হচ্ছে। যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফলে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। মধ্যরাতে হঠাৎই প্রসব যন্ত্রণায় কাতরানো রোগীকে নিয়ে হাসপাতালে যেতে হলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। এতে মৃত্যুও ঘটনাও ঘটছে। গ্রামের রাস্তা এতটাই ভাঙা যে অ্যাম্বুল্যান্স ঢোকার উপায় নেই। সড়কটি সংস্কার ও পাকা করণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। 

বক্তারা আরো বলেন, নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন নির্বাচনে পাশ করলে রাস্তা সংস্কার করা হবে। নির্বাচনের পর তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান গ্রামবাসী।

জানতে চাইলে শ্রীমঙ্গল ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন, জাম্বুরাছড়ার কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি প্রেরণ করেছি। চলতি অর্থবছরে সরকার বরাদ্দ দিলে এলজিইডির মাধ্যমে রাস্তার কাজ শুরু হতে পারে।

তিনি আরও বলেন, এই গ্রামের এখন মূল সমস্যা যোগাযোগ ব্যবস্থা। তবে গ্রামটি কয়েক বছর আগের তুলনায় এখন অনেকটা উন্নতির দিকে। কাঁচা রাস্তাটি পাকাকরণ করা হলে জাম্বুরাছড়া গ্রামটি উন্নয়ন-অগ্রগতিতে সমৃদ্ধশালী একটি গ্রামে রূপান্তরিত হবে। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান বলেন, জাম্বুরাছড়া সড়কটি জরুরি সংস্কারের জন্য প্রাথমিকভাবে একটি বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে সড়ক চলাচলের উপযোগী করা হবে। এছাড়া টেকসই রাস্তা নির্মাণের জন্য একটি বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। আশা করছি চলতি অর্থবছরেই এই রাস্তার কাজ শুরু হবে। জনদুর্ভোগ দূর করতে স্থানীয় এমপি মহোদয়সহ আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর