বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রাপ্তি এবং ক্লাবকে নির্দিষ্ট একটি গোষ্ঠীর ‘নিয়ন্ত্রণমুক্ত’ করার দাবিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যোগ্য ও পেশাদার সাংবাদিকদের অবিলম্বে সদস্যপদ দেওয়ার দাবিতে এবার সরাসরি আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। বুধবার প্রেসক্লাব সভাপতির কাছে স্মারকলিপি দিয়ে আগামী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার সাংবাদিক ইউনিয়ন যশোরের এক সভায় প্রেসক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বৈষম্যের তীব্র অভিযোগ তোলেন গণমাধ্যম নেতারা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলধারার গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করা অনেক জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিক বছরের পর বছর আবেদন করেও সদস্যপদ পাচ্ছেন না। অথচ নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার পরও অনেকের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একটি বিশেষ মহলের আধিপত্য বজায় রাখতেই যোগ্যদের বাইরে রেখে এই টালবাহানা করা হচ্ছে।

বিপরীতে সম্প্রতি এমন কিছু ব্যক্তিকে ক্লাবের সদস্য করা হয়েছে, যাদের সাংবাদিকতার অভিজ্ঞতা খুবই নগণ্য এবং যাদের অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নেতৃবৃন্দের মতে, এই বৈষম্য অব্যাহত থাকলে যশোরের সাংবাদিক সমাজে চরম বিভক্তি ও অস্থিরতা তৈরি হবে।উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মূলত তিনটি দাবি জানানো হয়েছে— অবিলম্বে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান, দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দ্রুত দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের নিজস্ব কার্যালয় সম্প্রসারণ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর বাবু, সংগঠনের সাবেক সভাপতি এম. আইউব, নূর ইসলাম এবং শহিদ জয়সহ শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।সভা শেষে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে প্রেসক্লাব সভাপতি জানান, দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।


আরও খবর