‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ মে) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের আগামী নির্বাচন পরিচালনা পর্যন্ত ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

কমিটির আহবায়ক পদে সৈয়দ সালাউদ্দিন (দৈনিক যুগান্তর), সদস্য সচিব রুবেল আহমেদ (দিনকাল), যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা (দৈনিক আমাদের সময়) এবং যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ) মনোনীত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন আব্দুর রব (দৈনিক সংগ্রাম), শামসুল ইসলাম শামিম (সময়ের আলো) এবং নূর মোহাম্মদ সাগর (দৈনিক করতোয়া) মনোনীত হয়েছেন।

প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর