বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা

দন্ডপ্রাপ্ত ৭জন।

বগুড়ার আদমদীঘিতে ৭জন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (২৪ মে) বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের দুলাল ফকিরে ছেলে অন্তর ইসলাম (২২), ইশবপুর গ্রামের হরিলাল পাহানার ছেলে সনজিত পাহানা (৩০) একই গ্রামের বলাই পাহানার ছেলে সুরেশ পাহানা (২১), উপেন পাহানার ছেলে রনজিত পাহানান (২৮), উপড় পোওতার মনসুর আলীর ছেলে বাপ্পা (৪০), নওগাঁর বদলগাছী থানার দুধুকুড়ি গ্রামের তবিজ মন্ডলের ছেলে হোসেন আলী (২৫) ও  একই গ্রামের বাবু মিয়ার ছেলে চয়ন মিয়া (২৭)। এসময় এদের নিকট থেকে ৭ লিটার চোলাই মদ ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত ৭জন মাদক কারবারিকে ৭ লিটার চোলাই মদ ও ২শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি অন্তর ইসলামকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত পাহানা, সুরেশ পাহানা, রনজিত পাহানা ও বাপ্পার  ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ৫শ টাকা জরিমানা এবং হোসেন আলী ও চয়ন মিয়ার ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানার আদেশ দেন। পরে জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

Tag