জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে আটার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বাজেট সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম সভাপতিত্ব করেন। সঞ্চলনায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাফিসুর রহমান। সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন করা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত জনগণের সম্মতিক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সভা সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
Tag
আরও খবর