অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকার ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণ এবং প্রাণ-আরএফএল, ইসলাম এগ্রোভেটসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানির হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২১ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ স ম ছালেহ সোহেল ও সঞ্চালনা করেন সদস্য সচিব এম খছরু চৌধুরী।

এতে বক্তব্য দেন রনজিৎ দেবনাথ, সৈয়দ কামাল আহমদ বাবু, মোঃ আলমগীর হোসেন, মোঃ খায়রুল ইসলাম, শাহীন ইকবাল, হোসাইন আহমদ, সোনা মিয়া, শিপন মিয়া, দেওয়ান মুনাকিব চৌধুরীসহ হাওরপাড়ের কৃষক নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের ভূ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে হাওর দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্যভাণ্ডারে পরিণত হয় এবং শুষ্ক মৌসুমে তা দেশের গুরুত্বপূর্ণ শস্যভাণ্ডার হিসেবে ভূমিকা রাখে। অথচ একদিকে সরকারের অবহেলা, অন্যদিকে প্রভাবশালী মহল ও বহুজাতিক কোম্পানির দখল-দূষণের কারণে কাউয়াদিঘি ও হাইল হাওর আজ অস্তিত্ব সংকটে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, শিল্পায়নের নামে প্রাণ-আরএফএল, ইসলাম এগ্রোভেটসহ বিভিন্ন কোম্পানি হাওরের ভূমি ও জলাভূমি দখলের চেষ্টা করছে। ভূমির শ্রেণি পরিবর্তন, জলাভূমি ভরাট এবং পরিবেশ আইন লঙ্ঘনের মাধ্যমে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। তারা বলেন, কোনো অবস্থাতেই হাওরের মাঝখানে পরিবেশবিধ্বংসী শিল্পায়ন ও অবৈধ দখল মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তারা আরও বলেন, সাম্প্রতিক বন্যায় হাজার হাজার একর পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে নানা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষক, বর্গাচাষী ও দিনমজুর কৃষকদের অনেকেই ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ পড়ছেন, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা প্রস্তুত করে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, কাউয়াদিঘি ও হাইল হাওরকে সংরক্ষিত জলাভূমি ঘোষণা এবং হাওর দখল ও পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর দুটি পৃথক স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে