‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি সাংবাদিক নেতাদের


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং কার-লাইটেস শ্রমিক ইউনিয়নের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ, মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণের সময় বিবাদমান পক্ষের অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী কর্তৃক হামলার শিকার হয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, লেখক ও কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, কার্যকরী সদস্য নূর মোহাম্মদ সাগর, আমজাদ হোসেন বাচ্চুসহ স্থানীয় আরো দুই সংবাদকর্মী। 

গতকাল (১৯ মে) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড এলাকায় দুষ্কৃতকারীরা রড, এসএস পাইপ এবং কাঠ দিয়ে ৬জন গণমাধ্যমকর্মীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। 

বুধবার (২০ মে) সন্ধায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সংঘর্ষসহ বিভিন্ন সভা -সমাবেশের সংবাদ সংগ্রহ ও প্রচার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সংবাদ মাধ্যমে প্রচার করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে। এই দায়িত্ব পালনে যারা বাধা দেন তারা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী চিন্তা ধারণ করেন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করার দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা প্রতিবাদে সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে। 

অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার সাংবাদিক ফোরাম, বাহুবল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন। 

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর এধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতার মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে হামলায় আহত সাংবাদিকদের উপযুক্ত ক্ষতিপূরন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে প্রেসক্লাবের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে জরুরি সভার আয়োজন করে শ্রীমঙ্গল প্রেসক্লাব। সভায়  সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফেসবুক লাইভ ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে থানায় মামলা করা হবে। ইতোমধ্যে সিসি টিভি ফুটেজে হামলাকারী দুইজনকে দেখা গেছে এবং দ্রুতই অন্যান্য দুষ্কৃতিকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে জানান শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন।


Tag
আরও খবর