শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

যশোর পুলিশে নতুন হাওয়া ৩ থানায় রদবদল: কেশবপুরে প্রথম নারী ওসির ইতিহাস

আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা আরও গতিশীল করতে যশোর জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানা—কেশবপুর, বাঘারপাড়া ও ঝিকরগাছায় দায়িত্ব নিয়েছেন নতুন তিনজন অফিসার ইনচার্জ (ওসি)। মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ থানার চেয়ারে বসেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এবারের রদবদলে সবচেয়ে বড় চমক এসেছে কেশবপুর থানায়, যা যশোর জেলা পুলিশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

যশোরের ইতিহাসে এই প্রথম কোনো থানার প্রধান হিসেবে (ওসি) একজন নারী কর্মকর্তা দায়িত্ব পেলেন। কেশবপুর থানার হাল ধরেছেন মোসা. রোকসানা খাতুন। এর আগে তিনি কোর্ট ইনসপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করা রোকসানা খাতুন একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। তার এই নিয়োগকে স্থানীয় সচেতন মহল নারী ক্ষমতায়ন ও পুলিশি সেবার গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

অভিজ্ঞতার ওপর ভরসা রেখে বাঘারপাড়া থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে শাহ জালাল আলমকে। তিনি এর আগে ঝিকরগাছা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাঘারপাড়া অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

শাহ জালাল আলমের বিদায়ের পর ঝিকরগাছা থানার শূন্য পদে যোগ দিয়েছেন ইনসপেক্টর গোলাম কিবরিয়া। যশোর জেলায় আসার আগে তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কাজের ভালো ট্র্যাক রেকর্ড থাকায় ঝিকরগাছার মতো গুরুত্বপূর্ণ থানার আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সফল হবেন বলে আশা করছে জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি রুটিন বদলির অংশ হলেও নতুন কর্মকর্তারা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে স্থানীয় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেবেন এবং অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখবেন।


আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে