‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে মহিলা মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরেরর আরামবাগ আবাসিক এলাকা থেকে গতকাল দিবাগত রাতে ময়না রবিদাস (৫৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি অভিযানিক দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজার-এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক  মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে রেডিং টিম কর্তৃক  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজার এর পরিদর্শক  অমর কুমার সেন-এর নেতৃত্বে রববিবর মধ্যরাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ী রোড ঘেরাও করা হয়। 

অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আসামী সাগর রবিদাস পালিয়ে যায় এবং ময়না রবিদাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রেইডিং টিমের সহায়তায় ময়না রবিদাসকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে আরোও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়া গেছে যেগুলো বিশ্লেষন করে এই নেটওয়ার্কের অন্যদেরকেও নজরদারীর মাধ্যমে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে