বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার

ব্যথানাশক থেকে মরণনেশায় পরিণত হওয়া 'ট্যাপেন্ডাডল' ট্যাবলেটের বড় একটি চালানসহ যশোরে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় আজ সোমবার (১৮ মে) সকালে এ অভিযান চালানো হয়।ডিএনসির জালে আটক হওয়া ওই যুবকের নাম পলাশ। সে স্থানীয় কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, চুড়ামনকাটি এলাকায় মাদকের একটি বড় লেনদেন হতে যাচ্ছে—এমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্য আসে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এর ওপর ভিত্তি করে ডিএনসির একটি চৌকস দল আজ সকালে ওই এলাকায় ওঁত পেতে থাকে। এরপর সন্দেহভাজন পলাশকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আটক পলাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের উৎস ও এর সাথে আর কে কে জড়িত, তা বের করতে তদন্ত চালানো হবে।

সচেতন মহল মনে করছেন, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ এবং সরকারের মাদক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই একশ্রেণীর অসাধু চক্র এই ট্যাপেন্ডাডলকে মরণনেশায় রূপ দিয়ে তরুণ সমাজের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ঝটিকা অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


আরও খবর