অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আর নেই




  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ আর নেই  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোছলেম কান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন তার পরিবারের একাধিক সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে মোছলেম উদ্দিন আহমদ ছাত্র রাজনীতির নেতেৃত্বে আসেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোছলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
  এদিকে সাংসদ মোছলেম উদ্দিনের  ব্যাক্তিগত সহকারী  আবদুল্লাহ  আল মামুন এক বার্তায় গণ মাধ্যম কে জানান - মরহুমের ১ম জানাজা  ৬ ফেব্রুয়ারী  বাদ আসর বোয়ালখালী গোমদন্ডী মডেল  পাইলট উচ্চ  বিদ্যালয়ে ও   ২ জানাজা সকাল ১১ টায়  নগগীর জামিয়াতুল ফালাহ  জাতীয় মসজিদে  অনুষ্ঠিত হবে এবং  জানাজা শেষে গরীবুল্লাহ শাহা মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে । 

আরও খবর