প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2026 01:44:29 am

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত করল এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। জেট ফুয়েলের উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় ও আকাশপথের বিধিনিষেধের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।


জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নেয়া এ সিদ্ধান্তে হাজারও আন্তর্জাতিক যাত্রী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে স্থানান্তরের চেষ্টা করা হবে। এছাড়া নির্দিষ্ট শর্তসাপেক্ষে যাত্রার তারিখ বিনামূল্যে পরিবর্তন অথবা পুরো অর্থ ফেরত নেয়ার সুযোগও থাকবে। যাত্রীদের সহায়তায় এয়ার ইন্ডিয়ার ২৪ ঘণ্টার কল সেন্টার ও অনলাইন সাপোর্ট চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে, আগামী তিন মাস আন্তর্জাতিক রুটে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য ও বুকিং স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।


সংস্থাটি আরও জানিয়েছে, নতুন সূচির লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক স্থিতিশীলতা নিশ্চিত করা ও হঠাৎ ফ্লাইট বাতিল বা শেষ মুহূর্তের যাত্রী ভোগান্তি কমানো। যদিও একাধিক রুটে ফ্লাইট কমানো বা স্থগিত করা হয়েছে, তবুও এয়ার ইন্ডিয়া জানিয়েছে তারা প্রতি মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে। পাঁচ মহাদেশের সঙ্গেও সংযোগ বজায় রাখবে।


পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের কিছু অংশে আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধের কারণে এয়ারলাইনগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে জ্বালানি খরচ, ক্রুদের কর্মঘণ্টা ও বিমান পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।


এর সঙ্গে যুক্ত হয়েছে বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের ঐতিহাসিক উচ্চ মূল্য। ফলে অতিদীর্ঘ রুটের অনেক ফ্লাইট পরিচালনা বাণিজ্যিকভাবে কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে, গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশগামী ভারতীয় যাত্রীদের জন্য এ পরিবর্তন ফ্লাইটের প্রাপ্যতা, টিকিটের দাম ও ভ্রমণ পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


গ্রীষ্ম মৌসুমে ইউরোপ ভারতীয় পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হওয়ায় অবকাশযাপনকারী ও ব্যবসায়িক- উভয় ধরনের যাত্রীই এতে প্রভাবিত হতে পারেন। বিশেষ করে ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডগামী যাত্রীদের জন্য অবশিষ্ট ফ্লাইটে ভাড়া আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর