সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সর্বজনপ্রিয়তার ভ্রম

Md. Yeasir Arafat ( Contributor )

প্রকাশের সময়: 12-05-2026 06:50:50 pm

পাছে লোকে কিছু বলে, সর্বজনপ্রিয়তার ভ্রম, মো: ইয়াসির আরাফাত, সবার কাছে ভালো হওয়া

পৃথিবীর অন্যতম বড় বোকামি হলো একজন ব্যক্তি হিসেবে সমাজের সকল মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করা। বাস্তবতা হলো, একজন মানুষ যতই সৎ, ন্যায়বান, মানবিক, দক্ষ কিংবা সহানুভূতিশীল হন না কেন, তিনি কখনোই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারবেন না। যদি কেউ সত্যিই প্রত্যেক মানুষের মন জয় করতে পারেন, তবে সেটি হবে অস্বাভাবিক ও অতি-প্রাকৃতিক কিছু; সাধারণ মানবিক ও প্রাকৃতিক বাস্তবতায় তা কখনই সম্ভব নয়। সেটি, নিঃসন্দেহে প্রকৃতির নিয়মের পরিপন্থী।


এই বাস্তবতাকেই অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছিলেন Dita Von Teese। তিনি বলেন,


“You can be the ripest, juiciest peach in the world, and there’s still going to be somebody who hates peaches.”


অর্থাৎ, আপনি পৃথিবীর সর্বোত্তম মানুষদের একজন হলেও, তবুও কেউ না কেউ আপনাকে অপছন্দ করবেই। কারণ, মানুষের দৃষ্টিভঙ্গি, স্বার্থ, অভিজ্ঞতা, বিশ্বাস ও প্রত্যাশা কখনো এক হয় না, হবেও না।


একইভাবে, চীনা দার্শনিক Lao Tzu বা Laozi বলেছিলেন,


“Care about what other people think and you will always be their prisoner.”


মানুষের মন জয়ের অবিরাম চেষ্টায় একজন ব্যক্তি ধীরে ধীরে নিজের স্বাধীন চিন্তা, স্বকীয়তা ও মানসিক শান্তি হারিয়ে ফেলতে পারেন। কেউ আপনার সততাকে সম্মান করবে, আবার কেউ সেটাকেই দুর্বলতা ভাববে; কেউ আপনার নীরবতাকে প্রজ্ঞা বলবে, কেউ আবার সেটাকেই বলবে অহংকার। অর্থাৎ, আপনি যাই করুন না কেন, "There will be always someone to talk behind you, envy you, and even curse you"। তাই, সবার কাছে ভালো হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের নীতি, মানবিকতা ও ন্যায়বোধের কাছে সৎ থাকা। কারণ, ইতিহাস সাক্ষী, পৃথিবীর সবচেয়ে মহান মানুষগুলোকেও সমালোচনা, ঘৃণা ও ভুল ব্যাখ্যার মুখোমুখি হতে হয়েছে, এবং এখনও ক্রমাগত হতে হচ্ছে, হতে থাকতে হবে। তারা এই চিন্তা করলে কোনোদিন সামনে এগোতে পারতেন না। 


এক্ষেত্রে, আমাদের দেখা উচিত আপনি কার কাছে প্রকৃতপক্ষে মূল্যবান ও গুরুত্বপূর্ণ, আপনাকে কে সত্যিই ভালোবাসে, কে ভালো চায়, এবং আপনি সেখানেই প্রত্যাশা, ভরসা, ও নির্ভরতা রাখতে পারেন, তাদের কাছে ভালো থাকার সর্বোচ্চটা দিতে পারেন। তারা সাধারণত আপনাকে নিরাশ করবে না। তবে, এখনও তেমন কোনো প্রযুক্তি বের হয়নি ভালো ও খারাপ মানুষ পার্থক্য করার। এজন্য, কিছু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাওয়া যেতে পারে (যেমন: স্বার্থ পরীক্ষা); সেটা নিয়ে অন্য কোন দিন ভাবা যাবে নাহয়। এজন্য, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মানুষ চেনার মত কঠিন কাজ এই জগতে আর নেই।  যাই হোক,  'পাছে লোকে কিছু বলে', এই চিন্তা না করে নিজের কাজ নিজে করতে থাকুন এবং আপনার জায়গা থেকে পৃথিবী সুন্দর করতে যা করা যায় করতে থাকুন।

Tag
আরও খবর
deshchitro-6ad260f203dd2-161026113754.webp
আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা"

১ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে



6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৬ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৬৬ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে