নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

হাতিয়ায় দুদকের আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দিনব্যাপী দুর্নীতিবিষয়ক আন্তঃউপজেলা মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো  আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়, জাহাজমারা উচ্চ বিদ্যালয়, সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এ গনি বালিকা উচ্চ বিদ্যালয়, ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়।

তিনটি বিষয়কে কেন্দ্র করে ছয়টি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়গুলো ছিল ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’, ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এবং ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়; প্রতিরোধই সর্বোত্তম পন্থা’। প্রতিটি বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

চূড়ান্ত পর্বে সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু নোমান মোহাম্মদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মশিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পারভিন আক্তার, সদস্য জিএম ইব্রাহিম, মাওলানা এএইচএম এনামুল হক, আকলিমা বেগম ও তানিয়া শারমিনসহ অনেকে।

উপজেলার মোট আটটি উচ্চ বিদ্যালয়ের আটজন গাইড শিক্ষকের নেতৃত্বে ২৪ জন বিতার্কিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কামরুল হাসান। এছাড়া চার সদস্যের বিচারক প্যানেলের তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

Tag
আরও খবর