জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের সঙ্গে অশ্লীল আচরণ গ্রেপ্তার ২

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ: নাটোর জেলার লালপুর থানাধীন গ্রীন ভ্যালি পার্কে গত ইং ০৮/০৫/২৬ তারিখে "টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬" ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করে এবং বেলা অনুমান ১০:৩০ ঘটিকার পর সে সহ প্রায় ১০০/১২০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ পার্কে প্রবেশ করে এবং তাদের ভাড়াকৃত স্থানে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করিয়া অনুষ্ঠান শুরু করে। ইং ০৮/০৫/২৬ তারিখ বেলা অনুমান ০২:৩০ ঘটিকা হইতে ০৩.০০ ঘটিকার মধ্যে পার্কের ভিতরে সন্ধ্যা মালতি নামক পিকনিক স্পটের পাশ দিয়ে অত্র পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুইজন বিদেশি নাগরিক যাওয়ার সময় উক্ত টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬ এ আগত ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করিয়া বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমান সহ অন্যান্য কর্মচারীরা মিলে তাদের নিবৃত করে। পরবর্তীতে বেলা অনুমান ০৫:০০ ঘটিকার সময় তারা অনুষ্ঠান শেষ করে চলে যায়। ইং ০৯/০৫/২৬ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার পর Ani nul Khan নামক ফেসবুক আইডি, যার আইডি লিংক https://ti nyur I .com3ew866y6 হতে একটি ভিডিও ভাইরাল হয় (যার আইডি লিংক:https://www.facebook.com/share/v/1Ba1Rkq3cf/). ভিডিও তে দেখা যায় দুইজন বিদেশি নাগরিককে কয়েকজন ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে হয়রানি করছে। এ বিষয়ে পার্কের ম্যানেজার বাদী হয়ে এজাহার দায়ের করিলে লালপুর থানার মামলা নং-১৬, তাং-০৯/০৫/২৬ তারিখ, ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৫০০ পেনাল কোড সহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ রুজু হয়। পরবর্তীতে পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ লালপুর থানা, নাটোর এর নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস টিম রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন টিমের সহায়তায় নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার সাথে সাথে জড়িত ১। মোঃ আমিনুল ইসলাম (২৯), পিতা-মোঃ তমির উদ্দিন, সাং-হরিদাগাছি, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে থাকা মো: রাসেল ইসলাম (২৩), পিতা-মোঃ আয়েন উদ্দিন, সাং-আড়াদিঘি, থানা-তানোর, জেলা-রাজশাহীর অত্র ঘটনা সাথে জড়িত থাকার ব্যাপারে এখনও অনুসন্ধান অব্যাহত আছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
Tag
আরও খবর