মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ অধিকাল ভাতা চালুর দাবিতে কর্মবিরতি পালন সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক চূর্ণবিচূর্ণ: ঝিনাইদহের চালক নিহত, সহযোগী হাসপাতালে শিবচরে বাড়ছে বাঁশের আবাদ, সংকুচিত হচ্ছে বাজার শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক লালপুরে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের সঙ্গে অশ্লীল আচরণ গ্রেপ্তার ২ আদমদীঘিতে খাল পুন:খনন প্রকল্প উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার লালপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু আইনশৃঙ্খলার ভাঙন ও বিচারহীনতার দীর্ঘ ছায়া যশোরে ভিভোর নতুন শোরুম উদ্বোধন: ঈদ উপলক্ষে ডিসকাউন্ট ও লটারিতে পুরস্কারের ছড়াছড়ি জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত ইসলামপুরে বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন ইউএনও কর্মগুণে উত্তরাবাসীর আস্থার প্রতীক: যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম নওয়াবেঁকী বাজারে চিকিৎসককে গণধোলাই অসচেতন ও বেপরোয়া চালনায় রক্তাক্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চিলমারীতে ইয়াবা ব্যবসায়ী ৫৭পিচ ইয়াবাসহ আটক

ক্ষেতলালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ৩০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান মন্ডল (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ক্ষেতলাল থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত হাসান মন্ডল ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের নজরুল ইসলাম বাটুর ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলমের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল ও এএসআই ফিরোজসহ সঙ্গীয় ফোর্স থানা মোড় এলাকায় একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাসান মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag