জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় 'পথের ধুলোয় রবির আলো' শীর্ষক সুর, কবিতা, আলাপনে রবীন্দ্র জয়ন্তী পালিত

ঝিনাইদহের শৈলকুপায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মদিন পালিত হয়েছে।  শুক্রবার ২৫ বৈশাখ  শৈলকুপা পথ শিল্পাঙ্গন এর  আয়োজনে  কবিগুরুর ১৬৫ তম জন্মদিন উপলক্ষে "পথের ধুলোয় রবির আলো" শীর্ষক সুর কবিতা ও আলাপনে জন্মদিনের আয়োজনে সভাপতিত্ব করেন পথ শিল্পাঙ্গন এর সহ-সভাপতি  শিল্পী শাহীনুর বেগম ফুল। পথ শিল্পাঙ্গন এর সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক  হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কবি ননীগোপাল বিশ্বাস, শিল্পী ফিরোজ খান নুন, কবি রণক মুহম্মদ রফিক, কবি রণভী শের, কবি উপায়ন আনাম, কাতলাগাড়ি কলেজ এর বাংলা বিভাগের প্রভাষক আরজু আহমেদ,  সাংবাদিক টিটো মিজান, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে গান কবিতায় অংশগ্রহণ করেন শিল্পী সুনীল জোয়ার্দার, শিল্পী লক্ষ্মণ কুমার কুন্ডু, নয়ন মিত্র ও অন্যান্যরা। আলোচকগণ রবি ঠাকুরের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
Tag
আরও খবর