চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ
‎
‎স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎৮ মে শুক্রবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
‎
‎ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল "ম্যান অব দ্য ম্যাচ" ও "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন।
‎
‎১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
‎
‎তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই আবাসিক এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
‎
‎এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ও
‎বন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‎
‎পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং  রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।

আরও খবর