‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

অমির দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে শুরু ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় শ্রীমঙ্গলের কালীঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া মাঠে 'কালিঘাট রোড ক্রীড়া সংসদ' এর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।

খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহাজ্ব শের আলী হেলাল চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লোপ্পা এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু।

খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, সুদর্শন দাশ ও মোঃ রায়হান আহমেদ।


উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ও পাতাকুড়ি শ্রীমঙ্গল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে পুরো মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।

এদিকে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের হয়ে মাঠে খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার Masuk Mia Jony। তার অভিজ্ঞতা, নিখুঁত বল নিয়ন্ত্রণ ও চমৎকার পাসিং দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে তার দুর্দান্ত উপস্থিতি খেলায় এনে দেয় ভিন্ন মাত্রা। প্রতিটি স্পর্শে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস। স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্যও তার অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রা। বিশেষ করে পাতাকুড়ি শ্রীমঙ্গল একাদশের একের পর এক আক্রমণে চাপে পড়ে ফুটবল একাডেমি। কিন্তু দলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে ছিলেন গোলকিপার অমি। প্রতিপক্ষের তিনটি নিশ্চিত গোল অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে তিনি বারবার দলকে বিপদমুক্ত করেন। তার দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও জমে ওঠে চরম উত্তেজনা। টানটান স্নায়ুচাপের লড়াইয়ে দুই দল ৯টি করে শট নেয়। শেষ পর্যন্ত ৭-৬ গোলে পাতাকুড়ি শ্রীমঙ্গল একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় ফুটবল একাডেমি শ্রীমঙ্গল।

টাইব্রেকারেও দুটি গুরুত্বপূর্ণ শট সেভ করে ম্যাচের নায়ক বনে যান ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের গোলকিপার অমি। অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে