শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট সংগ্রহে রোগীদের ভোগান্তি চরমে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগের টিকিট কাউন্টার নিচতলা থেকে দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়েছে। এতে চিকিৎসা নিতে আসা অসুস্থ মানুষ, বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক রোগী সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। ​হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে টিকিট কাউন্টারটি নিচতলায় ছিল। সম্প্রতি কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে এটি সরিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে নেওয়া হয়। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে আগে টিকিট সংগ্রহ করতে দ্বিতীয় তলায় উঠতে হচ্ছে। ​ সরেজমিনে দেখা যায়, সিঁড়ি দিয়ে টিকিট কাটতে উঠতে গিয়ে অনেকেই হাঁপিয়ে উঠছেন। প্রবীণ এক নারীকে দেখা গেল সিঁড়িতে বসে জিরিয়ে নিতে। ষাটোর্ধ্ব ওই নারী কারিমা বিবি বলেন, ‘হাঁটু ব্যাথার চিকিৎসা নিতে এসেছি। টিকিট কাটতে গিয়ে এখন সিঁড়ি বেয়ে উঠতে পারছি না। আমাদের মতো অসুস্থ মানুষের জন্য এটা অমানবিক।’ ​টিকিট নিতে আসা আরেক ব্যক্তি জানান, তিনি হৃদরোগে ভুগছেন। নিচতলায় কাউন্টার না থাকায় বাধ্য হয়ে তাকে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়েছে। এতে তার বুক ধড়ফড়ানি বেড়ে গেছে। রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত টিকিট কাউন্টার আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। ​এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘নিচতলায় জায়গা সংকুলান না হওয়ায় টিকিট কাউন্টারটি দ্বিতীয় তলায় নেওয়া হয়েছে। সেখানে জায়গা পর্যাপ্ত।’ ​তবে রোগীদের কষ্টের বিষয়টি স্বীকার করে এই কর্মকর্তা বলেন, ‘অসুস্থ প্রবীণ ও প্রতিবন্ধীদের বিষয়টি সেভাবে চিন্তা করা হয়নি। সমস্যা সমাধানে আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করছি। এ ছাড়া স্থান পরিবর্তনের সিদ্ধান্তটি আমার যোগদানের আগের। জনস্বার্থে কাউন্টারটি পুনরায় নিচতলায় সরিয়ে আনার বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।’ ​সাধারণ সেবাগ্রহীতারা দ্রুত এই সংকট নিরসনে জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag
আরও খবর