‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আক্রমণে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আক্রমণে যুবকের মৃত্যু

নাজিবুল বাশার, মধুপুর:
টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আক্রমণে হান্নান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

৪ জানুয়ারি শনিবার বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা দক্ষিণপাড়া মাস্টারবাড়ীর মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত হান্নান ওই গ্রামের জনৈক ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় শালিসী বৈঠকে থাকা দুই ইউপি সদস্যকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আমজাদ, ইদ্রিসদের সাথে পাশের বাড়ির হাতেম আলীর পরিবারের বেশ কিছুদিন ধরে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে ধারাবাহিক শালিস ও ঝগড়া বিবাদ অব্যাহত ছিল। শনিবার বিকেলে এ নিয়ে আবারও বৈঠক বসেছিল। এক পর্যায়ে নিহত হান্নানের বড় ভাই হানিফকে হাতেমের লোকজন মজিবর, কামরুল, মজিবরের ছেলে নাছির, কামরুলের ছেলে লাভলু, হানিফার ছেলে রবিগংরা আক্রমণ করে। ছোট ভাই হান্নান এগিয়ে এলে তার উপরও আক্রমণ হয়। এতে ঘটনাস্থলে হান্নান আহত হয়ে পড়ে। হান্নানকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত্যু ঘোষণা করেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনার তদন্ত স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই ইউপি সদস্যকে তদন্ত কেন্দ্রে ডেকে আনা হয়েছে। তবে এ নিয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর