আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদকে সামনে রেখে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

৪০ পার হলেও আপনাকে দেখতে লাগবে ২৫ এর মতো!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2023 01:58:19 pm

ফাইল ছবি


◾ লাইফস্টাইল ডেস্ক 


বিভিন্ন কারণে অনেকের বয়সের সাথে সাথে চেহারাও ভাজ পড়ে। যেকারণে অনেকে মন খারাপ হয়। তবে অনেকের বয়স বাড়লেও বয়স্ক মনে হয় না। আবার কারও বয়স বাড়লে তার ছাপও রেখে যায়, দেখতে বয়স্ক লাগে। 


মুলত বেশিরভাগ সময় নিজের প্রতি যত্নের অভাবসহ আরও অনেক অনিয়ম এর জন্য দায়ী থাকে । বয়স তো বাড়বেই, তাই বলে নিজেকে দেখতে উজ্জ্বল লাগবে না? ৪০ পার হলেও আপনাকে দেখতে লাগবে ঠিক ২৫ এর মতো। সেজন্য নিতে হবে সঠিক উপায়ে যত্ন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কফি। কীভাবে? 


চলুন জেনে নেওয়া যাক:


• কফি ও মধুর ফেসপ্যাক :

মধুতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। সেইসঙ্গে এটি ত্বক ময়েশ্চারাইজ করতেও কাজ করে। মধুর অ্যান্টি অক্সিড্যান্ট বৈশিষ্ট্য ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে। ফলে ত্বক টানটান থাকে, বলিরেখা পড়ে না। ১ টেবিল চামচ কফির সঙ্গে ১ টেবিল চামচ খাঁটি মধু মিশিয়ে নিন। এবার তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ টক দই। ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি আলতো হাতে মুখে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করুন মিনিট ত্রিশেক। এরপর ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে পরিবর্তনটা নিজেই টের পাবেন।




• কফি ও কোকোয়ার ফেসমাস্ক :

মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে কাজ করে কফি ও কোকোয়ার ফেসমাস্ক। সেইসঙ্গে ত্বকের টানটান ভাব বজায় থাকে। ত্বক কোমল থাকার কারণে দেখতেও সুন্দর লাগে। কোকোয়ায় থাকা পলিফেনল ত্বককে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। ফেসমাস্ক তৈরির জন্য ২ টেবিল চামচ কফি পাউডার, ২ টেবিল চামচ কোকোয়া পাউডার, ৩ টেবিল চামচ টকদই ও ১ টেবিল চামচ মধু নিন। সবগুরো উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। তবে চোখের চারপাশে লাগাবেন না। এরপর অপেক্ষা করুন ১৫ মিনিটের মতো। এবার পরিষ্কার পানিতে ধুয়ে নিন।


• কফি কেন ত্বকের জন্য উপকারী?


কফিতে থাকে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট। এটি ত্বক ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা ক্যাফিন, পলিফেনলের মতো উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই ঘরে তৈরি কফির ফেসমাস্ক আপনার ত্বক ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখবে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কফির অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ক্ষতিকারক ফ্রি ব়্যাডিকালসকে বাধা দেয়। ফলে ত্বকে তৈরি হয় সুরক্ষাপ্রলেপ। যে কারণে আমাদের ত্বক দূষণ, ধোঁয়া ও রোদের হাত থেকে রক্ষা পায়।


আরও খবর