শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার


বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২ টার দিকে শহরের কলেনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷


গ্রেপ্তার ওই শরিফুল ইসলাম শিপলু বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।   এরআগে বগুড়ায় হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় একটি পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম।


এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জে এম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। এতে গ্রেপ্তার যুবলীগ নেতা শিপলুকে একমাত্র অভিযুক্ত করা হয়৷ সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেন।
হামলার শিকার জে এম রউফ জানান, তিনি টাউন ক্লাবের অফিসে (ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে) বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন।


রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শিপুল মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি (রউফ) হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন শিপুল।


বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। 



আরও খবর