জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক বিস্তারিত কমেন্টে।

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : শুক্রবার (১ মে) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে লালপুর থানার চৌকস একটি টিম। টিমে যারা ছিলেন, এসআই মোঃ মুনসুপ আলী, এসআই আল মাসুম,এএসআই মোঃ আনছার আলী সঙ্গী ফোর্সের সহায়তায় লালপুর থানা এলাকায় সরকারী পিকআপ ও মোটর সাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালিন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ রফিজ মন্ডল (৬০) এর বসত বাড়ীর ঘুমানোর ঘর হতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনাসহ, হোয়াটআপ হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে বেআইনী প্রবেশ করে পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করেন তারা। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পানসিপাড়া গ্রামে মোঃ রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯),বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওয়াপাড়া গ্রামের মোঃ সুলতান আলীর ছেলে মোঃ লালন আলী (২১), মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ শাকিল(১৯)। বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা লালপুর উপজেলার পানসীপাড়া ও নাওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৫ জন আসামির বিরুদ্ধে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে প্রবাসীদের ফেসবুক মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ কোরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার অপরাধে তাদের আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag
আরও খবর