যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক

নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ


নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী :

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

ঘাট এলাকায় দেখা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক পণ্যবাহী গাড়ি ঘাটে আটকে আছে, কিন্তু নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

ইউএনও রাসেল ইকবাল বলেন, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে এই রুটে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চালু করা হবে।

আরও খবর