জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 01-05-2026 09:07:14 pm

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অতীতের মতো ষড়যন্ত্র চলছে। ১২ তারিখ যখন তারা সফল হয়নি, তখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে বন্ধুহীন করতে।’ 


শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি হয়।


প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে শ্রমিকদের ৭২ জন শহীদ হয়েছেন। তাদের স্মরণ করছি।’


তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের সময় স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাত ধ্বংস করার মাধ্যমে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।

২০২৪ সালে মানুষ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এখন দেশ গড়ার পালা।


বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এক মাস আগে নির্দেশনা দিয়েছি-কত দ্রুত আমরা কলকারখানা চালু করতে পারব। এই সপ্তাহে আবার মিটিং করব।


বাংলাদেশের যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, পর্যায়ক্রমে চালু করব। এর বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’


শ্রমিক ও কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিক-কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সাধারণ খেটেখাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।’


হকারদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যানজট ও দুর্ভোগের কারণে হকার উচ্ছেদ করা হয়েছে। তারা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, আমরা সেই উদ্যোগ নিয়েছি এরই মধ্যে।’


তারেক রহমান বলেন, ‘আড়াই বছর আগে ৩১ দফা দিয়েছিলাম, কিভাবে আমরা দেশ মেরামত করতে চাই। এখানে প্রত্যেক মানুষের কথা আছে। এই সরকার কী করতে চায়, তার বিবরণ ৩১ দফায় আছে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করছি। কৃষি ঋণ মওকুফ করেছি, কৃষক কার্ড দিয়েছি।’


এ ছাড়া তিনি বলেন, ‘জিয়াউর রহমান যেমন নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবানদের তুলে আনতেন, আমরাও সে কাজ শুরু করছি।’


খাল খনন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘খাল খনন শুরু করেছি। এটি কৃষক ভাইদের সেচ, মানুষের পানির চাহিদা পূরণ করবে। সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে পারলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে।


তিনি জানান, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে যাত্রা শুরু করেছিল, ধীরে ধীরে দেশ ‘ইমার্জিং টাইগার’ খ্যাতি পেয়েছিল।


অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতের মতো ষড়যন্ত্র চলছে। ১২ তারিখ যখন তারা সফল হয়নি, তখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশকে বন্ধুহীন করতে। কিন্তু বিশ্ব দরবার দেখছে, এই সরকার জনগণের নির্বাচিত। তারা গণতান্ত্রিক সরকারের সঙ্গে কথা বলছে, বিনিয়োগ করতে চায়। আমাদের বিশ্ব দরবারের সুযোগ গ্রহণ করতে হবে।’


সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। সবাইকে

সজাগ হতে হবে। জেগে উঠতে হবে।’


প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের খাতায় নিজের নাম এবং অন্য মন্ত্রীদের নাম লেখাতে চাই।’ পাশাপাশি প্রত্যেককে দেশ গড়ার শ্রমিক হিসেবে নাম লেখানোর আহ্বান জানান তিনি।


বিগত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নয়াপল্টনকেন্দ্রিক যেসব কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচিতে বিগত স্বৈরাচার সরকারের হামলা হয়েছে। এ সময় নয়াপল্টনের বাসিন্দা ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।


শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।

আরও খবর


6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

৮ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

১১ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে