পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবু বক্কর ও কাফি লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ চালুর দাবিতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ ডরমেটরের দুটি আইপিএস ব্যাটারি গোপনে বিক্রি করলেন এলজিইডি প্রকৌশলী সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, পরে এডিপির উপকরণ বিতরণ বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন

চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-05-2026 08:59:45 pm

সারা দেশের বিভিন্ন সরকারি দফতরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।


মো. আব্দুল বারী বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে এরইমধ্যে পত্র পাঠানো হয়েছে।


তিনি জানান, দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে, সংশ্লিষ্ট দফতরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আরও খবর