রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা। নিজের মেয়ের জন্য পাত্র ঠিক করা সেই যুবকের সঙ্গেই শেষমেশ উধাও হয়েছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি ইতোমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে শৈলকুপার বাসিন্দা রাসেদ আলী (৩৮)-এর সঙ্গে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রিমি খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে। পেশায় গাড়িচালক হওয়ায় জীবিকার তাগিদে রাসেদ আলীকে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হতো। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের যুবক মামুন হোসেন (২৪)-এর সঙ্গে পরিচয় হয় রিমির। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, একপর্যায়ে নিজের মেয়ের অজান্তেই মামুনকে মেয়ের পাত্র হিসেবে ঠিক করেন রিমি। কিন্তু এতে আপত্তি জানায় মেয়ে। বিষয়টি কেন্দ্র করে পরিবারে অশান্তি ও মানসিক চাপ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, সেই চাপ সহ্য করতে না পেরে বড় মেয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পরও পরিস্থিতির উন্নতি না হয়ে বরং আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, রিমি ও মামুনের মধ্যে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী রাসেদ আলী স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সবশেষে গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান রিমি। ঘটনাটি জানাজানি হলে পুরো ত্রিবেণী ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মুখে মুখে এখন একটাই আলোচনা—“হবু জামাইয়ের সঙ্গে গৃহবধূর পলায়ন”। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, গৃহবধূ যেখানেই থাকুক, অন্তত ছোট দুই সন্তানকে যেন দ্রুত বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকায় ভাইরাল হয়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
Tag
আরও খবর