শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর থানা পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আহরণ নিষিদ্ধ ৫০ বস্তা শামুক/ঝিনুক মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় আটক করা হয়।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুত্রে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে শ্যামনগর থানা পুলিশ ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা যা আনুমানিক ২২৫০ কেজি শামুক/ঝিনুক জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শামুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। এ কাজে শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন বন্যপ্রাণী(সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল ১(গ) তালিকাভুক্ত ধরা, পরিবহন, বাণিজ্য নিষিদ্ধ শামুক/ ঝিনুক গুলি জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায় আটককৃত শামুক/ঝিনুক গুলি বনবিভাগের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য ইতিপূর্বে বনবিভাগ কর্তৃক কয়েকবার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শামুক/ঝিনুক আটক করা হয়।
ছবি- শ্যামনগরে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আটককৃত শামুক/ঝিনুক।
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে