লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সন্তানের! যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত ইউএনও নাজমুল হুসাইনের মহানুভবতায় কুকুরের সঙ্গে বসবাস করা 'সেই শ্রাবণ' এখন স্বাভাবিক জীবনে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ৩ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ময়মনসিংহ কৃষক হ*ত্যার রায়ে একই পরিবারের ৩জনের ফাঁ*সি সাতক্ষীরায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সাতক্ষীরায় মুদি ব্যবসায়ী নারীকে হত্যা, আটক ১ মাদকের নীল দংশন ও বিপন্ন প্রজন্ম: পরিবারের দায় কতটুকু? নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার বাল্যবিবাহ রোধে শিবচরে DESH-এর সচেতনতামূলক কর্মসূচি নোয়াখালীতে বেগমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শ্রীমঙ্গলের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চলছে পুরুষ শিক্ষকে, নেই একজন নারী শিক্ষক মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত

যশোর শহরের নিউ মার্কেট সংলগ্ন কোতোয়ালি থানার সামনে দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় মোনতাজ আলী (৬০) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।আহত মোনতাজ আলী যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামের কালু মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মোনতাজ আলী নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল ৯টার দিকে তিনি যশোর কোতোয়ালি থানার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাদের সহায়তায় দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ ঘাতক পিকআপটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।


আরও খবর