যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

স্মৃতির উলশীতে তারেক রহমান: জনসমুদ্রে ভাসল যশোর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশোরের শার্শায় ঐতিহাসিক ‘উলশী-যদুনাথপুর’ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া সেই বিখ্যাত ‘উলশী বিপ্লব’ যেন আজ একবিংশ শতাব্দীতে এসে নতুন রূপ পেল।সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ শীর্ষ নেতৃবৃন্দ।

 বিমানবন্দর থেকে শার্শা পর্যন্ত দীর্ঘ সড়কপথ জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ হাজার হাজার মানুষ পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রিয় নেতাকে অভিবাদন জানান। মানুষের ভিড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে এগোতে হয়।উলশী খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করে জনাব তারেক রহমান বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষি অর্থনীতিতে প্রাণ ফেরাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে তিনি যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভাষণ দেন। প্রিয় নেতার বক্তব্য শুনতে সকাল থেকেই সেখানে সমবেত হন লাখো মানুষ।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। উৎসবের আমেজ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দীর্ঘ সময় পর নেতার এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোর জেলা আজ এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।


Tag
আরও খবর