যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জুডোতে যশোরের বাজিমাত: রূপা ও ব্রোঞ্জ জিতে ইলা-রিনার বাজিমাত

রাজধানীর পল্টনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস বয়সভিত্তিক (১৪-২১ বছর) জুডো প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্যের উজ্জ্বল ছাপ রেখেছে যশোর জেলা। দেশের নামী-দামি প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী ইলা ও রিনা পদক জয়ের গৌরব অর্জন করেছেন।পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লড়াইতে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে রৌপ্য পদক নিশ্চিত করেন সুমাইয়া শিকদার ইলা। একই প্রতিযোগিতায় জেলার হয়ে তাম্র পদক জিতেন ফারিয়া আক্তার রিনা। টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবিরের নেতৃত্বে যশোরের প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের এই মঞ্চে নিজেদের শক্ত অবস্থানের জানান দেন।রোববার সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

দিনব্যাপী তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা।বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিএইউইটি-সহ দেশের ১৫টি শক্তিশালী দলের ১১৪ জন খেলোয়াড় অংশ নেন। ১৪টি ওজন শ্রেণিতে বিভক্ত এই লড়াইয়ে সব মিলিয়ে ১৪৪ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

দলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সৈয়দ আলী আনোয়ার বলেন, “এটি পুরো যশোর জেলার গর্ব। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব থাকা সত্ত্বেও ইলা ও রিনাদের এই লড়াকু মানসিকতা আমাদের আশাবাদী করে তুলেছে।”ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ের এই পদক জয় মফস্বলের উদীয়মান জুডোকাদের জন্য নতুন এক মাইলফলক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে যশোরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

আরও খবর