শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

লালপুরে অবৈধ ডিজেল সরবরাহ: ভাই ভাই ওয়েল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় অভিযোগের প্রেক্ষিতে তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটায় ডিজেল সরবরাহের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় একটি তেলের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকেও জরিমানা করা হয়েছে। জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) লালপুর উপজেলার লালপুর বাজারে অবস্থিত ভাই ভাই ওয়েল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন। এ সময় দোকানে সংরক্ষিত সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক ১৩০০ লিটার ডিজেল অবৈধ ইটভাটায় সরবরাহের সত্যতা পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ভাই ভাই ওয়েল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মোঃ শাহিন (৩৫) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ পুনরায় না করার বিষয়ে তার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে। এছাড়াও একই দিনে গোপালপুর ফিলিং স্টেশনে তেল বিতরণ কার্যক্রম মনিটরিং করা হয়। এ সময় একজন বাইকারকে একাধিকবার তেল নেওয়ার কারণে জরিমানা করা হয়।
Tag
আরও খবর