ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

কোরআন অবমাননাকারী সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে দেব না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2023 08:52:58 am

ফাইল ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


কোরআন পোড়ানোয় সমর্থন দিলে সুডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে বাধা দেবে তুরস্ক। এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, যতদিন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানো হবে, ততদিন ন্যাটো যোগদানে আমরা সুইডেনকে সমর্থন দেব না। তবে ফিনল্যান্ডের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।


সম্প্রতি রাসমুস পালুদান নামে এক উগ্রবাদী সুইডিশ স্টকহোমে অবস্থিত তুরস্ক দূতাবাসের সামনে এবং ডেনমার্কের একটি মসজিদের সামনে কোরআন পোড়ায়। পালুদান আরও জানায়, ন্যাটোতে সুইডেনকে যতদিন যোগদান করতে দেওয়া হবে না, ততদিন প্রতি সপ্তাহে কুরআন পোড়াবেন তিনি। ওই ব্যক্তির কোরআন পোড়ানোকে মৌন সমর্থনও দিচ্ছে সুইস সরকার। এ ঘটনায় সুইডেনের ওপর ভীষণ ক্ষুব্ধ এরদোগান। এর পরই তিনি ঘোষণা দেন, সুইডেনকে ন্যাটোর সদস্যপদ লাভের অনুমোদন দেবেন না তিনি।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এর কয়েক মাস পরই ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে একসঙ্গে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন।


উল্লেখ্য, নতুন কোনো দেশ ন্যাটোর সদস্য হতে চাইলে বর্তমান ৩০ সদস্যের প্রতিটি দেশের সমর্থন প্রয়োজন হয়। ইতিমধ্যে ২৮ দেশ ফিনল্যান্ড-সুইডেনের আবেদন অনুমোদন করেছে। বাকি আছে শুধু হাঙ্গেরি ও তুরস্ক। ফেব্রুয়ারিতে হাঙ্গেরিও দেশ দুটিকে অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।


এদিকে কুরআন অবমাননার ঘটনার আগ থেকেই সুইডেনের সঙ্গে তুরস্কের বিবাদ ছিল। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা চালায় সেনাবাহিনী ও একটি দুষ্কৃতকারী চক্র। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ওই চক্রের অনেকে সুইডেনে পালিয়ে যান। তুরস্ক সুইডেনের কাছে ওই দুষ্কৃতদের দীর্ঘদিন ধরে ফেরত চেয়ে আসছে। এ ছাড়া কিছু কুর্দি সন্ত্রাসীও সুইডেনে বসবাস করেন। তাদেরও যেন ফেরত পাঠানো হয়, এ দাবি করে আসছে আঙ্কারা।

আরও খবর