কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগরে চিংড়ীতে পুশ ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর উপজেলা প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী মাছ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার(১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নুরনগর ইউপির রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, শ্যামনগর থানা পুলিশ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ী একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য অফিস সুত্রে প্রকাশ জরিমানাকৃত ব্যক্তি ওজন বৃদ্ধির জন্য চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করছেন এটি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর অভিযান চালিয়ে হাতে নাতে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে। এবং জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী জনসম্মুখে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন খাদ্যে ভেজাল মিশ্রণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এধরনের ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ছবি- শ্যামনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা।


Tag
আরও খবর