বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে হাউজি খেলার সময় সরঞ্জামসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে মুরগি শেডে জুয়ার আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই জুয়ার আসর থেকে ২৫ হাজারের অধিক টাকা, জুয়া খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়। গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি শেডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিন বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়নের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত শনিবার রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে একটি প্রভাবশালি মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে আসা পেশাদারি জুয়াড়িরা মাইক্রোবাস নিয়ে সেখানে এসে ডাইসের মাধ্যমে অবৈধ ভাবে হাউজি খেলা চালিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। অভিযানে হাউজি খেলার সাথে উল্লেখিত ১৩জনকে গ্রেপ্তার করা হলেও অপর বেশ কিছু জুয়াড়ি পালিয়ে যায়। এসময় হাউজি খেলার ব্যবহৃত লোহার খাঁচা ডাইস, ১ থেকে ৯০টি বর্নমালা খচিত কাঠের বোর্ড, ৮০টি প্লাষ্টিকের গুটি, বিভিন্ন রংয়ের হাউজি খেলার সিট, বোর্ডে থাকা মোট ২৫ হাজার ৫৫০ টাকা, একটি মোটরসাইকেল, ছয়টি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ৩২ মিনিট আগে