আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

লাখাইয়ে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠিত।

লাখাইয়ে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠিত। লাখাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ - লাখাই -শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ এমপি। কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কেএম জিয়া মেম্বার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব। প্রণোদনা বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়ন এর ৬হাজার ৫ শত কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধান এর বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জীবনমানের উন্নয়নে ইতিমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋনের সুদসহ মওকুফ করেছেন।এবছর আউশধান বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬৫০০ জন কৃষককে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।কৃষির উন্নয়নে সারাদেশের লাখাই উপজেলায় খনন কর্মসূচী শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল খাল খনন এর আওতায় আনা হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর ভাতা ও অন্যান্য উপাসনালয়ের ভাতা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ও প্রণোদনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি বন্ধে সোচ্চার থাকতে হবে।
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৫ ঘন্টা ৪১ মিনিট আগে