সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শাহনাজ বেগম উপজেলা চেয়ারম্যান বিভাগিয় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।

শাহনাজ বেগম উপজেলা চেয়ারম্যান বিভাগিয় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।



শাহনাজ বেগম উপজেলা চেয়ারম্যান বিভাগিয় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন।


রিপন মজুমদার বেগমগঞ্জ প্রতিনিধি 


 নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। 


অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারী অধিকার, উন্নয়ন, ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার বৈষম্যহীন সুন্দর, স্বাবলম্বি ও বাসযোগ্য দেশ গঠনে ভূমিকা রাখাসহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শাহনাজ বেগমকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে।


বর্তমান সরকার বিগত কয়েক বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের খুঁজে বের করে শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে আসছে। এরি ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে দেশব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” বিশেষ কার্যক্রমের আওতায় “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী” ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগমকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।


তিনি অসুস্থ থাকায় মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শ্রেষ্ঠ জয়িতার ক্রেস্ট ও সম্মাননা গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগমের পুত্র ইমরান নুর রফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাস্যুয়ালে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দ্রিরা এমপি।

 

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা ফারভিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

শাহনাজ বেগম বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত ওমর ফারুক বাদশার স্ত্রী ও শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাবেক গভর্নার মরহুম নুরুল হক মিয়া এমপির পুত্রবধু। এর আগে শাহনাজ বেগম বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

আরও খবর