অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

 শ্রীমঙ্গলের জানাউড়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জাঁকজমকপূর্ণ এক বিশাল মেগা ফাইনাল অনুষ্ঠিত। দর্শকদের বাঁধভাঙা আনন্দ উল্লাস।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে তারা হলো, জে আর ফুটবল একাডেমি এবং রাব্বি স্পোর্টিং ক্লাব। উল্লেখ গত জানুয়ারি মাসে এই টুর্নামেন্ট শুরু হয় এত শক্তিশালী ৩২ টি টিম অংশগ্রহণ করেছিলো। সবাইকে পেছনে ফেলে জে আর ফুটবল একাডেমি এবং রাব্বি স্পোর্টিং ক্লাব ফাইনাল পৌঁছায়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজ উদ্দিন তাজু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - ফুটবল খেলা হলো একটি জনপ্রিয় খেলা এবং খেলাধুলা করলে মন উৎফুল্ল থাকে। তাই গ্রাম বাংলায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা উচিত। আগামীতে এই মাঠে ফুটবল টুর্নামেন্টে হলে আমি দুটোই পুরষ্কার দিবো।

টুর্নামেন্টে আয়োজক কমিটির প্রধান সেলিম আহমেদ বলেন - আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছি। আমরা চাই গ্রাম বাংলায় আবারও ফুটবলের জোয়ার ফিরে আসুক। ফিরে আসুক তার পুরনো ঐতিহ্য। তাই এজন্যই এমন একটি আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং আমরা এবছর দুজন গুণী মানুষকে সম্মাননা স্মারক প্রদান করেছি। তারা হলো ফুটবলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জে আর ফুটবল একাডেমির প্রতিষ্ঠা চেরাগ উদ্দিন জুয়েল ও সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পারভেজ হাসান। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। 

উক্ত টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে সমতা হলে। পরিশেষে ট্রাইবেকারে গড়ায়। এতে চ্যাম্পিয়ান হয়েছে জে আর ফুটবল একাডেমি। জে আর ফুটবল একাডেমির টিম ম্যানেজার চেরাগ উদ্দিন জুয়েল বলেন - খেলাধুলায় হারজিত থাকবেই। আমরা শুধু বিজয়ের চেষ্টা চালিয়ে গেছি। তাই এ বিজয় সম্ভব হয়েছে। আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের সত্বাধিকারী জামাল আহমেদ, যুববেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, যুবনেতা কালাম আহমেদ, যুবনেতা হেলাল উদ্দিন কালা, জাহাঙ্গীর মিয়া, মুইতুর মিয়া, আছকির মিয়া, কুতুব মিয়া, আব্দুল মালিক, আব্দুর রহিম, লতিব মিয়া, মজিদ মিয়া ও এলাকার প্রবীণ মুরুব্বিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে