জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে হিন্দু সেজে হরিবাসর অনুষ্ঠানে যাওয়া মুসলিম দুই নারী আটক

ছবি সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই মুসলিম নারী হাতে শাঁখা-বালা ও মাথায় সিঁদুর পড়িয়ে হিন্দু সেজে বগুড়ার আদমদীঘিতে হরিবাসর অনুষ্ঠানে মন্দিরে প্রবেশ করে সন্দেহজনক অবস্থান করায় জনতা দুই নারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। আটককৃত মুসলিম নারীরা হলেন, ব্রাম্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে ষোল প্রহর ব্যাপি হরিবাসর চলছে। হরিবাসর চলা কালে বিকেলে উল্লেখিত মুসলিম দুই নারী হিন্দু পরিবার সেজে তারা হাতে শাঁখা বালা ও মাথায় সিঁদুর পড়িয়ে মন্দিরে প্রবেশ করে সেখানে তারা অবস্থান ও সন্দেহজনক আচরণ করে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজন অচেনা দুই নারীকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আদমদীঘি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের নিকটও কোন সঠিক উত্তার দিতে পারেনি। পরে দুই নারীকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। এ ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী জানায়, গ্রেপ্তারকৃত নারীদ্বয় ভিন্ন জেলার ও মুসলিম পরিবারের। তারা কোন অপরাধ সংঘটিত করার লক্ষ্যে ওই মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগ দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত নারীদের ফৌ: কা: বি: ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag
আরও খবর