খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

শ্যামনগরে রুপান্তরের বিশ্ব পানি দিবস পালিত

শ্যামনগরে রুপান্তরের বিশ্ব পানি দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর প্রতিনিধি ঃ “পানির প্রবাহ যেখানে,সমতার হাসি সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রুপান্তর ও গাবুরা ও পদ্মপুকুর ইউপির আয়োজনে পদ্মপুকুর পাখিমারা খেয়াঘাট ও গাবুরার হরিসখালী খেয়া ঘাটে বিশ্ব পানি দিবস পালিত হয়।

রুপান্তরের গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

গাবুরার হরিসখালী খেয়াঘাটে অনুষ্ঠিত পানি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম। প্রধান অতিথি বক্তব্যে পানির অপচয় রোধ, নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি সংরক্ষণ করার বিষয় সহ মিঠা পানির গুরুত্ব তুলে ধরেন।

নদীর তীরে ও নদীতে নৌবন্ধনে পানি দিবসের র‌্যালীতে ইউপি সদস্যবৃন্দ, গাবুরা ভয়েস অফ সিটিজেন্স এর সভাপতি খায়রুল ইসলাম মিলন, ইউপি সদস্যবৃন্দ, ভয়েস অফ সিটিজেন্স এর সদস্যবৃন্দ, রুপান্তর কর্মকর্তাবৃন্দ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে পদ্মপুকুর পাখিমারা খেয়াঘাটে পানি দিবসের র‌্যালীতে পদ্মপুকুর ইউপি ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি মোঃ আশরাফ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, ঘাট সমিতির সদস্যবৃন্দ, মটর শ্রমিকের সদস্যবৃন্দ, যুব নারী ও পুরুষ , রুপান্তর কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ছবি- শ্যামনগর গাবুরায় বিশ্ব পানি দিবসের ব্যতিক্রমধর্মী র‌্যালী।



Tag
আরও খবর