তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

জনতার হাতে আটক ডিজেল পাচার, বাঘারপাড়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

গভীর রাতে লোকচক্ষুর আড়ালে ড্রামভর্তি ডিজেল ইটভাটায় পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। যশোরের বাঘারপাড়ায় এই নিয়মবহির্ভূত কারসাজির দায়ে একটি ফিলিং স্টেশনকে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ সংলগ্ন ‘তাহের ফিলিং স্টেশন’-এ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে ইটভাটায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল স্টেশন কর্তৃপক্ষ। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তেলের ব্যারেলগুলো আটকে দেয় এবং প্রশাসনকে খবর দেয়।

খবর পাওয়ার পরপরই রাত সাড়ে ১১টার দিকে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। হাতেনাতে অনিয়মের প্রমাণ মেলায় পেট্রোলিয়াম আইনের অধীনে ফিলিং স্টেশনের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও যেকোনো ধরনের পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


আরও খবর