যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

আবারো ফুঁসে উঠেছে চাউলধনী হাওর (নিহত-১)


সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে হাজী আশক আলী (৯০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাউলধনী হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়


সূত্র জানায়, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ আশক আলী। এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। অবশেষে বিকেলে চাউলধনী হাওরের চাঁনপুর গ্রাম এলাকার সমস্যার খালে তার লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশক আলীর লাশ উদ্ধার করে। তবে, আশক আলীর ছেলে আখদ্দুছ আলী বলেন, আমার বৃদ্ধ পিতা বাড়ি থেকে এতো দূরে যাওয়ার যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাকে পরিকল্পিতভাবে হত‌্যা করে ওখানে লাশ ফেলে রাখা হয়েছে। এ ছাড়া এলাকার অনেকের ধারনা পূর্ব শত্রুতার জের ধরে এটা হত্যা হতে পারে বলে মন্তব্য করেছেন। 


এ বিষয়ে কথা হলে থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।


এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

আরও খবর