জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

লালপুরে ফ্রি কম্পিউটার কোর্সের উদ্বোধন

লালপুর(নাটোর) প্রতিনিধিঃ "চাকুরির পেছনে নয় , দক্ষতার পেছনে ছুটুন" এই লক্ষ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ফ্রি কম্পিউটার কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লালপুর পাবলিক লাইব্রেরীর ৪র্থ তলায় হলিটেক আইটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে ফ্রি ক্লাসের উদ্বোধন করা হয়েছে। প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ আরিফুর ইসলামের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালক আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আলমগীর কবির পরাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, জামিরুল ইসলাম মিস্টার , সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন সাংবাদিক আব্দুল আল মামুন, আছিরুল ইসলাম, শরিফুল ইসলাম সহ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ । এছাড়াও হলিটেক আইটি সেন্টারের উদ্যোক্তা পরিচালক ও প্রশিক্ষক মোঃ মাহামুদ রহমান সুমন জানান, কোর্সে প্রশিক্ষক হিসেবে মোঃ সোহাগ হোসেন-গ্রাফিক্স ডিজাইন , মোঃ আশিকুজ্জামান আশিক- ভিডিও এডিটর, মোহাম্মদ আকরাম হোসেন -অফিস এপ্লিকেশন এন্ড হার্ডওয়ার, মোঃ মশিউর রহমান অ্যামাজন অ্যাফিলেট এন্ড ডিজিটাল মার্কেটিং, এবং কাজল আহমেদ গ্রাফিক্স ডিজাইনারের উপরে শিক্ষার্থীদের দক্ষ তোলার জন্য কাজ করবেন। প্রধান অতিথি আলমগীর কবির পরাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে বিশ্বের সকল জায়গায় লালপুরে বসে থেকেই কাজ করার সুযোগ আছে এবং আয় করার সুযোগ আছে। তাই সকলকে মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহনের আহ্বান জানান।
Tag
আরও খবর