আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

লাখাইয়ের সাবেক উপঃ প্রকৌশলী সহ ৩ জন কারাগারে।

লাখাই’র সাবেক উপঃ প্রকৌশলী সহ ৩ জন কারাগারে


 দুর্নীতির দায়ে এবার লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 


রোববার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 


কারাগারে যাওয়া অন্যরা হলো, সাবেক অফিস সহায়ক মোঃ গোলাম কিবরিয়া ও হাবিবুর রহমান। এর পুর্বে গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে একই মামলায় কারাগারে পাঠান আদালত।


জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোঃ সোহায়েব হোসেন বাদী হয়ে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ গোলাম কিবরিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুদকের সাবেক উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া আদালতে দাখিল করা অভিযোগ পত্রে উল্লেখিত ৪ জন ছাড়াও অফিস সহায়ক হাবিবুর রহমান নাম সংযুক্ত করেন।


দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরে লাখাই উপজেলার তিনটি সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়। অভিযুক্তরা উন্নয়ন কাজ না করেই নামে মাত্র প্রকল্প কমিটি গঠন, নিজেরাই মাস্টার রোল তৈরি এবং নিজেরাই কমিটির সদস্যদের সই দিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিরাজুল হক চৌধুরী।

আরও খবর