এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮বছরের নিচে কোন বাচ্চা আমার মিটিং এ আসতে পারবে না..মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, ১৮বছরের নিচে কোন বাচ্চা আমার মিটিং এ আসতে পারবে না। স্কুল এবং কলেজের কোন শিক্ষার্থী ক্লাশে স্মার্ট ফোন নিয়ে ক্লাশে আসতে পারবে না। এমনকি শিক্ষকরাও স্মার্ট ফোন নিয়ে শ্রেণী কক্ষে যেতে পারবে না। প্রতিটি শ্রেণী কক্ষ সি সি ক্যামেরায় আওতায় এনে মনিটরিং করা হবে। স্কুল-কলেজে ৬/৭জন ছাত্র-ছাত্রী থাকবে। কিন্তু ২৭ জন্য শিক্ষকের বেতন নিবেন। এটা হবে না। স্কুল-কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। মোবাশ্বের আলম ভূঁইয়া গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের পরিবার কৃষক পরিবার। একটা সময় একটি মাত্র ফসল ছিল। ওই সময় খুব একটা অভাব ছিল না। বর্তমানে তিন -চার ফসল উৎপাদন হচ্ছে। তারপরও অভাব যাচ্ছে না। আপনাদেরকে ১০/২০ কেজি করে বীজ ও সার প্রদান করছি। এটা দিয়ে ধান উৎপাদনের সব ব্যয় মিটবে না। কিন্তু এগুলো দিচ্ছি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আমি ১৬ হাজার কৃষক থেকে ৩২হাজার কৃষক চাই। আপনারা নিজের ধান উৎপাদন করে নিজেরা খাবেন। আজকে আপনাদেরকে যে বীজ প্রদান করা হচ্ছে। সেগুলো রেখে দেবেন। যাতে করে আগামীতে এ বীজ থেকে ৩ কানি জমি চাষ করতে পারেন। উত্তরাঞ্চলসহ নিমসার থেকে সবজি না আসলে আমরা খেতে পারি না। আমাদের নিজেরা সবজি উৎপাদন করে নিজেদের খেতে হবে। কৃষির কোন বিকল্প নেই। আপনারা ওষধি ও ফলজগাছসহ কমপক্ষে ৫টি করে গাছ লাগান। আপনাদের সন্তানকে সম্পদে পরিণত করেন। এতে করে তারা লেখাপড়া করে সু-শিক্ষিত হয়ে পুরো সমাজকে বদলে দেবে। আপনাদের মধ্যে পরিবারের একজন সদস্য হলেও বিদেশে আছেন। ইরান যুদ্ধের কারণে আমরা জাতীয়ভাবে মহামারিতে যাচ্ছি। আপনাদের আদরের সন্তান বিদেশে বিদেশগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা হয়তো টাকা পাঠাতে পারবে না। তাদেরকে আপনাদের টাকা পাঠাতে হতে পারে। এজন্য কৃষির প্রতি নজর দিয়ে আয় বাড়াতে হবে। এ সংকট মূহুর্তে আমাদেরকে প্রবাসীদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা উক্তার বিথীর সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাহার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সায়েম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর ইউছুপ মজুমদার, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সাবেক যুগ্ম আহবায়ক শিহাব খন্দকার, ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসাইন টিপু প্রমুখ।

মোবাশ্বের আলম ভূঁইয়া আরো বলেন, আমি একজন সমাজ ও রাজনৈতিক কর্মী হিসেবে সংসদে গিয়ে আপনাদের জীবনমান উন্নয়নের কথা বলবো। আমার কোন নেতা-কর্মী বিশেষ কোন প্রয়োজন ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরে আনাগোনা করবে না। যাতে করে কর্মকর্তা-কর্মচারীরা অসম্মানিত না হয়। আমি শিক্ষার ব্যাপারে কোন দূর্নীতি বরদাস্ত করবো না। আমার নেতা-কর্মীদের শতকরা ৯০ভাগের ডিগ্রী নেই। আমাদেরকে মৌলিক চাহিদা শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে প্রথমে নজর দিতে হবে। পরে অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সবধরণের সিন্ডিকেট বন্ধ করা হবে। আমার সাদা কাপড়ে দাগ পড়তে দেব না। ঠিকাদারেরা ১শ টাকা পুঁজি দিয়ে ৮০টাকা লাভ করতে পারবে না। সড়কের উন্নয়নে চুলার মাটি দিয়ে লাল করে দেবেন। এধরণের উন্নয়ন প্রয়োজন নেই। ঠিকাদারী লাইসেন্স যে ভাই এর হোক কোন ছাড় দেওয়া হবে না। আপনি ওমুক ভাই তোমক ভাই এর লোক এবং কোন জায়গার ঠিকাদার এটা দেখা হবে না। সঠিকভাবে কাজ করে নাঙ্গলকোটের মানুষকে সন্তুষ্ট করে দিয়ে যেতে হবে। 

জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণাদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিতরণ করা হয়। এসময় কৃষক প্রতি উফশী আউশ বীজ ৫ কেজি, ডি এ পি সার ১০ কেজি এবং এম ও পি সার ১০ কেজি করে মোট ১৬হাজার কৃষকের মাঝে সার ও কীটনাশক বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। এছাড়া কৃষির বিভিন্ন প্রকল্প থেকে উৎপাদিত সবজি, ফল এবং মসলা জাতীয় পেঁয়াজ, রসুন ও ক্যাপসিকাম সংসদ সদস্যকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ-সহকারি কর্মকর্তা জুনায়েদ হাছান।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া একইদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নাঙ্গলকোট, লালমাই উপজেলা এবং নাঙ্গলকোট পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল ইউনিটের উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ এবং সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দের সাথে উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

Tag
আরও খবর



6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

১ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে