অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পোশাক বিপনি-বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটটির ১ম ও ২য় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলার পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায়  হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায় একটি রুম থেকে ধুয়া উঠতে দেখে পাশের মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস আসতে আসতেই পুরে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। 

ক্ষতিগ্রস্থ স্থানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন পরিদর্শন করেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ১ মিনিট আগে