নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামপুরে গাঁজা গাছের বাগানে ডিবি পুলিশের অভিযান, কারাগারে-১



জামালপুরের ইসলামপুরে বসতবাড়িতে গাঁজা গাছের বাগানে জেলা গোয়েন্দা (ডিবি)-২ শাখার 

পুলিশ সদস্যরা অভিযান চালিয়েছেন। এসময় ইসমাইল ফকির (৩৫) নামে একব্যক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইসমাইল ফকির উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী গ্রামের রসুল ফকিরের ছেলে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে ইসমাইল ফকিরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মাদক আইনের মামলায়  ডিবি পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে, শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


ডিবি-২ শাখার কার্যালয় সূত্রে জানা গেছে, নিজ বসতবাড়িতে আনুমানিক পাঁচ শতাংশ জায়গায়জুড়ে নিষিদ্ধ গাঁজা গাছের চাষ করা হয়েছে মর্মে খবর পান ডিবি পুলিশ। পরে উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ শাজাহানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল   ইসমাইল ফকিরের বাড়িতে অভিযান চালান। এসময় ইসমাইল ফকিরকে আটক করাসহ ৪৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এঘটনায় ডিবি পুলিশে পক্ষে ইসলামপুর থানায় ইসমাইল ফকিরসহ তার বড়ভাই সাধু শেখ (৩৮), আব্দুর রশীদ (৪০) এবং একই এলাকার মমতাজ খাঁর ছেলে আব্দুল কুদ্দুস (৩৭)-কে আসামি দিয়ে ইসলামপুর থানায় মামলা করা হয়েছে। 




ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, 'অভিযান চালিয়ে ৪৪টি নিষিদ্ধ গাঁজার গাছ উদ্ধার করেছি। এঘটনায় চার জনের নামে মামলা করা য়েছে। ওই মামলায় ইসমাইল ফকির নামে একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


আরও খবর